ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান মসজিদ ও মাদ্রাসায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: সোমবার (৭ মার্চ) বাদ যহর কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান মসজিদ ও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ই মার্চের ভাষণ যুগ যুগ ধরে বাঙালীকে প্রেরণা দিয়ে যাবে।

আজ এটি প্রমাণিত সত্য যে, সত্য কেউ কখনো মুছে ফেলতে পারে না। আর ৭ই মার্চের ভাষণেই তো জাতির পিতা বলে গেছেন— কেউ দাবায়া রাখতে পারবা না। বাঙালীকে কেউ দাবায় রাখতে পারে নাই। এখনও এই ভাষণ আমাদের অনুপ্রেরণা দেয়। এ ভাষণের প্রতিটি লাইন একেকটার কবিতার অংশ।

ভাষণের যে ঐতিহাসিক কথা— এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই লাইনটা বাজানো হতো। ২১ বছর বাঙালী জাতি স্বাধীনতার বিকৃত ইতিহাস শুনেছে। আর একুশটা বছর ধরেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, লাখো শহীদের রক্তদান, আমাদের সংগ্রাম— সবকিছু ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) বাদ যহর কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান মসজিদ ও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন অনুষ্ঠানের দোয়া মাহফিলে কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান মসজিদের খতিব ও ইমাম মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুল্লাহ ফারুকী এ কথা বলেন।

এ সময় সেখানে মসজিদের মুসুল্লি, মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের বিদায়ী আত্মার শান্তি কামনা করে দেশের কল্যাণ ও সকল কবর বাসীর শান্তির উদ্দেশ্যে আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থান মসজিদ ও মাদ্রাসায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আপডেট টাইম : ০৬:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২