ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

গাংনীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাঠ পরিদর্শনে এমপি খোকন

মোঃ কামাল হোসেন খাঁণ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ  দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ আওয়ামী লীগ এর গাংনী উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২০ মার্চ ২০২২ এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মেহেরপুরের গাংনী সেজেছে নৈব সাজ। সেজেছে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়।যেখানে সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। চলছে মঞ্চ তৈরিসহ ডেকোরেশনের যাবতীয় কাজ।

ত্রি-বার্ষিক সম্মেলনের মাঠ সজ্জিত করতে নিয়োজিত হয়েছেন অসংখ্য লোকজন। এ মাঠ পরিদর্শনে উপস্থিত হচ্ছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপিও পরিদর্শনে উপস্থিত হন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

তিনি খোঁজ খবর নেন মাঠ সজ্জিত কার্যক্রমের এবং ঘুরে দেখেন সম্মেলনের মাঠ। এসময় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি’র সাথে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, শাহিদুজ্জামান শিপু, গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও এর অংগসমূহের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অসংখ্য তোরণ নির্মাণ, পোস্টার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

গাংনীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাঠ পরিদর্শনে এমপি খোকন

আপডেট টাইম : ০৮:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২