ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৪ দিন পর লিটনের মরদেহ ফেরত দিলো বিএসএফ

খোকন দৌলতপুরঃ কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ ১৪ দিন পরে ফেরৎ দিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ভারত ভূ-খন্ডে বাংলাদেশ বর্ডারগার্ড ও বিএসএফ-র পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার বিকেল ৫ টায় লিটনের লাশ হস্তান্তর করে। ভারতের নদীয়া জেলার ১৫১/১৪ এস পিলার সংলগ্ন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দু’দেশের পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন করিমপুর (ভারত) থানার অফিসার ইনচার্জ (সিআই) উমর ফারুখ, মেঘনা কোম্পানী কমান্ডার (এসি) রাজেশ টিকে লাকরা এবং বাংলাদেশের প্রাগপুর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন ও দৌলতপুর থানার প্রতিনিধি হিসেবে এসআই জিয়াউর রহমান।

এসময় লিটনের মরদেহ তার পরিবারের পক্ষথেকে লিটনের ছোট ভাই শিপন এর কাছে হস্তান্তর করেন। বর্ডারগার্ড বাংলাদেশে শক্ত ভুমিকায় লিটনের মরদেহ ১৪ দিন পর বিএসএফ ফেরৎ দিলো বলে জানান এলাকাবাসী। নিহত লিটন হোসেন উপজেলার প্রাগপুরের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য গত ৫ মার্চ (শনিবার) এশার নামাজের কিছু আগে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ভারত থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান লিটন। পরে তাঁর মরদেহ নিয়ে যায় বিএসএফ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

১৪ দিন পর লিটনের মরদেহ ফেরত দিলো বিএসএফ

আপডেট টাইম : ০৭:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২