ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলার স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল বীর সৈনিকরা। তাই নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, নাগরপুর প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে। উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্যরেডে অংশ নেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে অংশ গ্রহন করে। আলোচনা সভার শেষে কুচকাওয়াজে নাগরপুর উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকারী সূর্য আইডিয়াল স্কুলের প‍্যারেড কমান্ডার জান্নাবী মোস্তফার হাতে এবং অন‍্যান‍্য সকল বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।

অপর দিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ গ্রহন করেন নাগরপুর দেলদুয়ারের গণ মানুষের নেতা, মাননীয় সংসদ সদস‍্য জনাব আলহাজ আহসানুল ইসলাম টিটু, এরপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন

আপডেট টাইম : ০৩:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২