ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

টাঙ্গাইল পহেলা বৈশাখের মেলা স্থগিত

কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে প্রতি বছর অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বৈশাখী মেলা এবার স্থগিত করা হয়েছে। পবিত্র রমজান মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এ বৈশাখী মেলা স্থগিত করা হয়।

আজ বুধবার (১৩ এপ্রিল) উপজেলা প্রশাসন ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়াও পরবর্তীতে এ মেলা আয়োজন করা হবে কিনা সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে সূত্রটি। এ দিকে মেলা স্থগিত করার বিষয়টিকে স্থানীয় সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।

এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম (অপু) বলেন, আমাদের সলিমাবাদের ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে এই বৈশাখী মেলা। পবিত্র রমজানে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতেই এই মেলা আপাতত স্থগিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আগামীতে এই মেলা আবার অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে মেলা স্থগিত বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান জানায়, এক দিন ব্যপী এই মেলা হলে অনুমোদন দেওয়া যেতো। পবিত্র রমজানে কয়েকদিন ব্যাপী মেলা হওয়ায় আমরা অনুমতি দিচ্ছি না। এ বিষয়ে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বাসী তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছর ১লা’ বৈশাখ উদযাপন কেন্দ্র করে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বৈশাখী মেলা আয়োজন করে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

টাঙ্গাইল পহেলা বৈশাখের মেলা স্থগিত

আপডেট টাইম : ০৬:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২