ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

৫ জুন বসছে বাজেট অধিবেশন।

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসছে আগামী ৫ জুন। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক বসবে। আর আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট বাজেট পেশ করা হবে।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয় এরইমধ্যে বাজেট অধিবেশনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
চলতি অর্থবছরের বাজেট গত বছর ৩ জুন উপস্থাপন করা হয়েছিল। সেদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সরকারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার ব্যয়ের ফর্দ সংসদে পেশ করেছিলেন, যা ৩০ জুন অনুমোদন করেছিল সংসদ।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত ছিল। এবারও কিছুটা স্বাভাবিকভাবে অধিবেশনটি চলতে পারে বলে জানা গেছে।
এবারের অধিবেশনে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের এবং গণমাধ্যম কর্মীদের অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেয়া হবে। তবে সবশেষ সপ্তদশ অধিবেশনের মত করোনাভাইরাস পরীক্ষা করা হবে। গত ৬ এপ্রিল সপ্তদশ অধিবেশন শেষ হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

৫ জুন বসছে বাজেট অধিবেশন।

আপডেট টাইম : ০৪:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২