ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

ফের চালু হলো আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস।

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হলো। শুক্রবার (১০ জুন) আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাস পরিষেবা চালু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, ত্রিপুরা সরকারের সড়ক পরিবহন নিগমের (টিআরটিসি) সচিব এল এস ডার্লং, টিআরটিসি’র ম্যানেজিং ডিরেক্টর রাজেশ দাস, আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দিসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আধিকারিকরা।
অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায় বলেন, ‘এই বাস সার্ভিস আগেও ছিল মধ্যে করোনা মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল। তবে এই বাস পরিষেবাকে ঘিরে ত্রিপুরা এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। এই বাস পরিষেবার ফলে খুব দ্রুত আগরতলা থেকে ঢাকা এবং কলকাতাতে যাওয়া সম্ভব। সেই সঙ্গে তিনি আশা ব্যক্ত করেন সড়ক যোগাযোগের পাশাপাশি খুব দ্রুত বিমান পরিষেবা, রেল পরিষেবা এবং নৌ-পরিবহন পরিষেবায় ত্রিপুরা এবং বাংলাদেশ সরাসরি যুক্ত হবে।
তিনি আরো বলেন, শুক্রবার ছাড়া প্রতিদিন এই বাস চলবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে আত্মিক সম্পর্ক রয়েছে, আন্তর্জাতিক নিয়ম মেনে দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকলেও এই সম্পর্ক অটুট।
অন্যদিকে নিজের বক্তব্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, এই বাস পরিষেবা হচ্ছে উভয় দেশের মৈত্রীর প্রতীক। বহু পরিশ্রমের ফলে এই পরিষেবা আবার চালু করা সম্ভব হয়েছে। এর ফলে ত্রিপুরা রাজ্যের মানুষ খুব সহজে এবং কম সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের আত্মীয়-পরিজন এবং ভারতের কলকাতা সহ অন্যান্য প্রান্তে যোগাযোগ করতে পারবেন। এই জন্য তিনি বাংলাদেশ সরকার এবং ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি জানান, একইভাবে ঢাকা থেকে বাংলাদেশের বিআরটিসি’র একটি বাস কলকাতায় যাবে এবং কলকাতাতে পৌঁছানোর পর আগামী ১২জুন আগরতলার উদ্দেশে রওয়ানা দেবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের।

ফের চালু হলো আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস।

আপডেট টাইম : ০২:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২