ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বৃক্ষরোপণ ও ফল মেলা – ২০২৬ এর উদ্বোধন দৌলতপুরে বিনামূল্যে বীজ-সারসহ কৃষি উপকরণ পেলেন সাড়ে ৮ হাজার কৃষক হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ভেড়ামারায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি ২৫ বছর পূর্তি উদযাপনে ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন অবস্থান – শিহাব উদ্দিন প্রামাণিক রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের মাঝে ফুটবল বিতরণ প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে টাকা-স্বর্ণ নিয়ে বাড়ি ছাড়ার অভিযোগ, থানায় লিখিত আবেদন তানোর হাসপাতালে লাশের গহনা চুরি  ভেড়ামারা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার

সালথায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ  ফরিদপুরের সালথায় ২০২১-২২অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১২টা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জয় সেন শুভ্র, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া। এছাড়াও কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস স্বাগত বক্তব্যে বলেন, ২০২১-২০২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষককে বিনামূল্যে সার ও আমন ধানের বীজ সরবরাহ করা হয়।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করে থাকে। প্রত্যেকজন কৃষককে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ প্রদান করা হয়। সালথা উপজেলায় এবছর ৬০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বৃক্ষরোপণ ও ফল মেলা – ২০২৬ এর উদ্বোধন

সালথায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

আপডেট টাইম : ০২:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২