ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সালথায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা  

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের সালথায় উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যােগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের (৫ হাজার২৪৮)তম শুভ  জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট)  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে একটি র‍্যালী বের হয়ে সালথা সদর বাজার ও উপজেলা পরিষদের চত্বর প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালী শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি সমির কুমার রায়, সাধারণ সম্পাদক অনন্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাবু প্রল্লাদ শীল। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।
হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সালথায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা  

আপডেট টাইম : ১০:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২