ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান বরিশালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কালকিনিতে পুলিশের বিশেষ অভিযান: ৫ ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার দৌলতপুরে কথিত ভণ্ড পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ দশমিনায় এক অটোরিকশা চালক ইয়াবা সহ গ্রেফতার মাদকসহ গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ড রাজশাহীতে ফিলিং স্টেশনকে দু’লাখ টাকা জরিমানা শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়: জাতীয়করণ প্রাণের দাবি ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসানের মতবিনিময় সভা

রাবিতে আনন্দ র‍্যালির মধ্যদিয়ে শুরু হলো দু’দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা-২২”

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে শুরু হলো দুদিনব্যাপী দুই বাংলার কবি সাহিত্যিকদের চিহ্নমেলা মুক্তবাঙলা-২০২২” মিলন মেলা।
সোমবার (১৮ অ‌ক্টোবর) সকা‌ল ১০ টায় সাহিত্যের ছোট কাগজ ‘চিহ্ন’ এর আয়োজ‌নে উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ ও লিটলম্যাগ ব্যক্তিত্ব কলকাতার সন্দীপ দত্ত।
প‌রে বিশ্ব‌বিদ্যালয় চ‌ত্বর থে‌কে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাববির সাত্তার, অধ্যাপক জুলফিকার মতিন, অধ্যাপক সনৎ কুমার সাহা, অধ্যাপক কবি রুহুল আমিন প্রামানিক সহ শতাধিক বরেণ্যজন অংশ গ্রহন করেন।
বেলা ১১টায় শঙ্খ ঘোষ, সৈয়দ শামসুল হক, দেবেশ রায়, আনিসুজ্জামান, হাসান আজিজুল হকের স্মরণে আনুষ্ঠানের মঞ্চে তাঁদের ছবি রেখে ‘প্রয়াত-প্রিয়জন’ অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, চিহ্ন সম্পাদক ও রাবির বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল, আরিফ হায়দার, কবি কামরুল বাহার আরিফ, চিহ্নকর্মী রেজওয়ানুল হক রোমিও, কবি হাদিউল হৃদয়সহ আরো অন্যান্যরা।
আজ প্রথমদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সৃষ্টিশীলতার সমাজতত্ত্ব ও লিটলম্যাগ, দুপুর দেড় টায় কবিতা ও গল্পপাঠ (দুই বাঙলা) , বিকেল ৪টায় ভাষার অনুবাদ, অনুবাদের ভাষা এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন (১৮ অক্টোবর) বেলা ১১ টায় লিটলম্যাগে লেখালেখি, দুপুর ১২টায় পুস্তক ও পত্রিকার মোড়ক উন্মোচন (দুই বাঙলা), বিকাল ৩টায় পরিক্রমামূলক বাংলা গদ্য-আখ্যান ও বাংলার গ্রামজীবন, বিকাল ৪টায় চিহ্নস্মারক প্রদান, সন্ধ্যা ৬টায় চিহ্ন সম্মাননা, চিহ্ন পুরস্কার, চিহ্নসাস্বত সম্মাননা প্রদান ও সমাপনী এবং রাত ৮টায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০০ সালে দেশে ও দেশের বাইরে মননশীল ও সৃজনশীল লেখক তৈরির প্রত্যয়ে রাবি বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল এর হাত ধরে যাত্রা করে চিহ্ন। ২০১১ সালে প্রথম বারের মতো আয়োজন করে চিহ্ন মেলা। সেই থেকে তিন বছর পর পর এ মেলা আয়োজন করে আসছে এই ছোট কাগজ। তারই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চিহ্নমেলা মুক্তবাঙলা।
Tag :
জনপ্রিয় সংবাদ

খানাখন্দ রাস্তাদিয়ে চলে ছাত্রীদের কলেজে আসাযাওয়া, টিনসেটে চলে পাঠদান

রাবিতে আনন্দ র‍্যালির মধ্যদিয়ে শুরু হলো দু’দিনব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা-২২”

আপডেট টাইম : ০৩:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২