ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত দৌলতপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

দৌলতপুরে ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ফরিদ আহমেদ : সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ফেব্রুয়ারী) বেলা ৩টায় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৌলতপুর সদর ইউনিয়নের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হযরত আলী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক ও খুলনা বিভাগের শ্রষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন।
দৌলতপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মহিউল ইসলাম মহি’র সঞ্চালনায় এসময় বক্তব্য
রাখেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান উপজেলা কৃষকলীগের সভাপতি ডা. শরীফ উদ্দিন,, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, বঙ্গবন্ধু পরিষদ দৌলতপুর শাখার সভাপতি আয়েজ উদ্দিন , দৌলতপুর উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক আলাউল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এজাজ আহমেদ মামুন বলেন, বিএনপি-জামায়াতের কর্মসূচি মানেই জ্বালাও-পোড়াও আর অগ্নি সন্ত্রাস। তারা সমাবেশ ঘোষণা করলেই জনগণ আতঙ্কে থাকে। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারি দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে আওয়ামী লীগ এবং তার সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

দৌলতপুরে ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩