ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

মান্দায় আগুনে পুড়ে এক নারীর মৃত্য

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বসতবাড়িতে লাগা আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৪ মার্চ) গভীররাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের চকনন্দরাম গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম আনোয়ারা বিবি (৬০)। তিনি চকনন্দরাম গ্রামের পিয়ার বক্স মন্ডলের স্ত্রী। পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত পৌণে ১টার দিকে হঠাৎ করেই গ্রামের পিয়ার বক্স মন্ডলের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। মৃত আনোয়ারা বিবির ছেলে সুমন রানা বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। রাতে আগুন লাগার সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আগুন নেভানোর পর খড়ির ঘর থেকে আমার মায়ের লাশ উদ্ধার করা হয়।’

মান্দা ফায়ার ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বলেন, ‘পোড়া স্তূপের ভেতরে লাশ আছে পরিবারের লোকজনের এমন দাবির প্রেক্ষিতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালিয়ে এক নারীর লাশ পাওয়া গেছে। এর বাইরে আর কিছুই বলতে পারছি না।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মৃতের ছেলে আতাউর রহমান থানায় ইউডি মামলা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে

মান্দায় আগুনে পুড়ে এক নারীর মৃত্য

আপডেট টাইম : ০৭:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩