ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে মিরাজুল ইসলাম মিরাজ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী  ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আজ সোমবার দুপুরে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় ইটভাটার নিকট পদ্মা নদীতে ওই যুবকের লাশ ভাষতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কোলদিয়াড় গ্রামের ইটভাটার নিকট পদ্মা নদীর কিনারে একটি লাশ ভাষতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে তার লাশ উদ্ধার করে নিশ্চিত হয় সে মির্জাপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে মিরাজ। দু’দিন ধরে সে নিখোঁজ ছিল।
মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমগীর জানান, পদ্মা নদীতে জিন্সের প্যান্ট ও সার্ট পরা এক যুবকের লাশ ভাষতে দেখে পুলিশকে জানানো হয়।

পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করে। দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, পদ্মা নদীতে এক যুবকের লাশ ভাষছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট টাইম : ০৫:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০