ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত দৌলতপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

দেলদুয়ারের লাউহাটিতে আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম’র পক্ষে ব‍্যাপক প্রচারণা

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে বাংলাদেশ আ’লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশায় সক্রিয়ভাবে মাঠে রয়েছেন বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী, মেধাবী ব্যক্তিত্ব, সফল সংগঠক আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের দেলদুয়ারের লাউহাটি সদর ও লাউহাটির হাট বাজারে আজ ১০জুন’২৩ রোজ শনিবার তার পক্ষে প্রচারণা স্বরূপ বর্তমান সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়নের চিত্র লিফলেট আকারে সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল মামুনের উপস্থিতিতে স্থানীয় আ’লীগ, ছাত্রলীগ ও ভাতৃ-প্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ বিষয়ে আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এক তারবার্তায় গণমাধ্যমকে জানান – আমি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের ত্যাগের ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতার লাল সূর্য সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে নাগরপুর দেলদুয়ারবাসীর পক্ষ হতে জানাই গভীর শ্রদ্ধা। উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরপুর দেলদুয়ার নির্মাণের লক্ষ্যে আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী। আমি আগামী নির্বাচনকে সামনে রেখে এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত তৃণমূল আ’লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধারাবাহিকভাবে মাঠ পর্যায়ে সাধারণ জনগণের সাথে কাজ করে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র এই ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে সকলের মাঝে পৌঁছে দিচ্ছি যা ধারাবাহিকভাবে চলতে থাকবে, ইনশাআল্লাহ্।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

দেলদুয়ারের লাউহাটিতে আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম’র পক্ষে ব‍্যাপক প্রচারণা

আপডেট টাইম : ১১:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩