ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন

কুষ্টিয়ার দৌলতপুরে বিপুল পরিমান নকল বিড়ি ও সিগারেট জব্দ

হেলাল মজুমদারঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আকিজ বিড়ির লেভেল, দুই কার্টুন নকল ডারবি সিগারেট ও নকল কারিগর বিড়িসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার রাতে কুষ্টিয়া কাষ্টমস সার্কেল-২ ভেড়ামারা কাষ্টমস এ অভিযান পরিচালনা করেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ কমদামী বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধ বিড়ি দেশের বিভিন্ন জেলায় বিক্রি ও মজুদ করছে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুষ্টিয়া কাষ্টমস সার্কেল-২ ভেড়ামারার কাষ্টমস সুপার একেএম খালেকুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম দৌলতপুর উপজেলার বৈদ্ধনাথতলা গ্রামের তাজীমের বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়। এসময় ২০ রীম নকল আকিজ বিড়ির লেভেল, ২ কার্টুন নকল ডারবি সিগারেট ও নকল কারিগর বিড়িসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে তাজীম তার দলবল নিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে আসামীদের পাওয়া যায়নি। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ির লেভেল, নকল ডারবি সিগারেট ও নকল কারিগর বিড়িসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন কাষ্টমস হেফাজতে নেওয়া হয়েছে। কাষ্টমস সুপার একেএম খালেকুজ্জামান জানান, সরকারের বিপুল পরিমান টাকা রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই অসাধু চক্র অবৈধভাবে নিকল বিড়ি তৈরি করে আসছিল। এই অসাধু চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয়রা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমান নকল বিড়ি উৎপাদন করা হচ্ছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকলের বিরুদ্ধে কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট বিভাগ এবং পুলিশের অভিযান ও তৎপরতা বাড়ানোর জোর দাবি জানাচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বিপুল পরিমান নকল বিড়ি ও সিগারেট জব্দ

আপডেট টাইম : ০৮:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩