ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলে ধলেশ্বরী নদীর বালু উত্তোলন

মো. নুরুজ্জামান  রানা নগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরের ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর পূর্ব দক্ষিণ পাড় থেকে সেলিম ও জহিরুলের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলে ধলেশ্বরী নদীর বালু উত্তোলন।

সরেজমিনে, সেতুর উপর থেকে দেখা যায় দক্ষিণ পাড়ের শত শত হেক্টর নদীর পাড় ও কৃষি জমির বেলেমাটি ভেকু দিয়ে কেটে ট্রাক্টরে নিয়ে বিক্রি করছে সেলিম ও জহিরুল।
এতে, সরকার যেমন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ঠিক তেমনি অনাবাদি হয়ে পড়ছে কৃষি জমি। এছাড়াও শেখ হাসিনা সেতু সহ জনবসতি রয়েছে ভাঙ্গনের হুমকিতে।
উল্লেখ্য, প্রতিবছরই এই বালুদস্যুরা এখান থেকেই নদীর বালি কেটে বিক্রি করে আসছে। প্রশাসন, কৃষক ও এলাকার মানুষ যেন অসহায় হয়ে পড়েছে এসব বালুদস্যুদের কাছে।
বালু উত্তোলনের সাথে জড়িত সেলিমের সাথে মুঠোফোনে কথা বল্লে জানান, বালু উত্তোলনের সাথে তিনি জড়িত নন। এর সাথে জহিরুল জড়িত।
অপর দিয়ে জহিরুল মুঠোফোনে বলেন, বালু উত্তোলন সেলিম ভাই করে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সেলিম এবং জহিরুল দু’জনই বালু উত্তোলনের মূল হোতা। এদের সাথে আরো অনেকে জড়িত আছে। ওদের কারনে কৃষি জমি, বাড়িঘর সহ জীবিকা আজ হুমকিতে।

এ বিষয়ে নাগরপুরের উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, বালু উত্তোলনের বিষয়টি আমাদের নলেজে ছিলোনা। তবে, আমরা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলে ধলেশ্বরী নদীর বালু উত্তোলন

আপডেট টাইম : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩