ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত দৌলতপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত

নাশকতার অভিযোগে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৬

ফরিদ আহমেদঃ  নাশকতার অভিযোগে কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে আটক করেছে পুলিশ। এসময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টুকেও আটক করা হয়।

দুপুর ১২টায় জেলা গোয়েন্দা পুলিশ এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে জেলা বিএনপি’র নিজ কার্যালয় থেকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১৮টি বোমা, লোহার রড, বাঁশের লাঠি, ইটপাটকেল উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ নেতাকর্মীরা নাশকতার লক্ষে একত্রে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে  বেশ কিছু লোহার রড, বাঁশের লাঠি ও ইটপাটকেলও উদ্ধার করা হয়। তিনি আরো জানান এবিষয়ে তাদেরকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

অপর দিকে, জেলা বিএনপির সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাকে দুপুর সাড়ে ১২টায় আটক করে দৌলতপুর থানা পুলিশ।

এবিষয়ে কুষ্টিয়া পৌর বিএনপি’র সভাপতি কুতুব উদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদকে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে আটক করে পুলিশ, আর সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে আটক করা হয় নিজ বাড়ি থেকে। তাদের আটকের বিষকে দু:খজনক দাবী করে তিনি বলেন শান্তিপূর্ণ আন্দোলন করছিল বিএনপি। কিন্তু শান্তিপূর্ণ এই আন্দোলনকে অশান্ত করতে সরকার পুলিশ বাহিনীকে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। এভাবে সরকার পতন আন্দোলন ঠেকাতে পারবেনা সরকার। সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

নাশকতার অভিযোগে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৬

আপডেট টাইম : ০৩:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩