ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

“কাঠগোলাপের গল্প “

“কাঠগোলাপের গল্প “

কবি শাহীন রেজাঃ

এখন তার শহর জুড়ে কাঠগোলাপ
কয়েক জাতের কাঠগোলাপ।
সাদার মাঝে হলুদের ছোঁয়া যে কাঠগোলাপ
সেটা তার খুব পছন্দের।
গোলাপ, রজনীগন্ধার চেয়েও সে ফুল তার খুব প্রিয়।
একবার অসময়ে সে কাঠগোলাপ চেয়েছিল।
সারা শহর হন্যে হয়ে খুঁজেও পাইনি সেই ফুল!
মনে মনে ভাবলাম এ কেমন আবদার, এ কেমন পাগলামি!
এর আগেও কোনো একজনের শখের একমাত্র কাঠগোলাপ গাছ থেকে চুরি করে সে ফুল তাকে দিয়েছি।
এবার তো বিপদ! সারা শহর ঘুরে একটা ফুল ও জোগাতে পারিনি। শেষ পর্যন্ত কাঠগোলাপের চারা কিনে টবে ভোরে তার কাছে পৌঁছে দিলাম, আর বলেছিলাম ভালবাসা দিয়ে যত্ন করে ফুল ফুটিয়ে নিও।
এখন তার শহর জুড়ে কাঠগোলাপ।
তার ইচ্ছে ছিল, আমাকে সাথে নিয়ে শ্রাবণের বৃষ্টিতে পুরো শহর জুড়ে ভিজবে।
আমাদের গেছে বহুদিন,
আমাদের সেই শ্রাবণ আর না আসবে।
এখন তার শহর জুড়ে কাঠগোলাপ,
এখন হাজার বছর দেখিনা তাকে,
হয়না আর সেই প্রেমালাপ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার

“কাঠগোলাপের গল্প “

আপডেট টাইম : ০২:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪