ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শার্শায় ট্রাক ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী ভ্যান চালক নিহত আহত- ২

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ইট ভাটার ট্রাকের সাথে শিক্ষার্থী বহনকারী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শেফা খাতুন (১৪) নামে এক শিক্ষার্থী এবং ভ্যান চালক আবু হানিফ নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে ওই ভ্যানে থাকা জ্যোতি ও অহনা নামের আরো দুই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টার সময় যশোর-সাতক্ষীরা হাইওয়ে সড়কের খাজুরা নামক স্থানে। নিহত শেফা খাতুন উপজেলার কাঠুরিয়া গ্রামের সামীউল ইসলামের মেয়ে।

আহত শিক্ষার্থী জ্যোতি খাতুন একই গ্রামের আবুল কালাম লিটন এবং অহনা ইকরামুল কবীরের মেয়ে। তারা উভয়ই একে অপরের চাচাতো বোন এবং বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে এ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য ভ্যান যোগে স্কুলে যাচ্ছিল তারা। প্রতিমধ্যে খাজুরা নামক স্থানে পৌছালে বিপরিতদিক থেকে আসা একটি ইট ভাটার গাড়ির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শেফা খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভ্যান চালক আবু হানিফ। সে ওই গ্রামের নছুর উদ্দিনের ছেলে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিটু নাথের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার উর্দ্ধতন কর্মকর্তার পারমিশন ছাড়া আমি কোন বক্তব্য দিতে পারবো না বলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং লাইনটি কেটে দেন।
এদিকে সড়কে ভয়াবহ দূর্ঘটনার খবর শুনে শোকাহত পরিবারকে সমবেদনা দিতে ছুটে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। ঘাতক ট্রাক চালককে গ্রফতার করে আইনের আওতায় আনতে বিভিন্ন পরামর্শ দেন তিনি

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ

শার্শায় ট্রাক ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী ভ্যান চালক নিহত আহত- ২

আপডেট টাইম : ০২:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০