ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

নওগাঁয় জেলা প্রশাসনের চালু করা ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি মিলছে

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁয় জেলা প্রশাসনের চালু করা ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি মিলছে। আগামীতে দোকানে আরো নিত্য প্রয়োজনীয় পণ্যযুক্ত করে এমন উদ্যোগের দীর্ঘ পথচলা দেখতে চান ভোক্তারা।
নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারে ন্যায্যমূল্যের এই দোকান চালু করা হয়েছে। এতে করে দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজারে স্বল্প আয়ের খেটে-খাওয়া ও মধ্যম আয়ের মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
শনিবার প্রধান অতিথি হিসেবে দোকানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ, অন্যান্য কর্মকর্তা, ছাত্র সমাজের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন। দোকানটি উদ্বোধনের পর থেকেই কম দামে পণ্য কিনতে ভীড় করেন ক্রেতারা। বাজার মূল্য থেকে কিছুটা কম দামে পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান ভোক্তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জেলায় উৎপাদিত কাঁচা সবজির ক্ষেত্রে স্থানীয় খোলা বাজারে একটি প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যেই ন্যায্যমূল্যের এই দোকান চালু করা হয়েছে। সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ করে সবজি এনে এই দোকানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এতে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন।
পরবর্তিতে ফলাফল ভালো হলে জেলার প্রতিটি উপজেলায় এই দোকান চালু করা হবে। এছাড়া প্রতিটি হাটে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য টোল ফ্রি সবজি বিক্রির কর্নার চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি আশাবাদি এমন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে জেলার কৃষক ও ভোক্তারা উপকৃত হওয়ার পাশাপাশি লাভবানও হবেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় জেলা প্রশাসনের চালু করা ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি মিলছে

আপডেট টাইম : ০৮:১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪