ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দাম ভালো পাওয়ায় মিষ্টি কুমড়া চাষে ঝুকেছে বরেন্দ্রঞ্চলের চাষীরা 

মোহাম্মদ আককাস আলী : 
দাম ভালো পাওয়ায় মিষ্টি কুমড়া চাষে ঝুকেছে বরেন্দ্রঞ্চলের চাষীরা। স্বল্প খরচে মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন এই অঞ্চলে চাষীরা। এক সময় মিষ্টি কুমড়া ১০ টাকা কেজি পাওয়া যেত। এখন সেই মিষ্টি কুমড়া ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে অসংখ্য চাষিরা এই চাষে ঝুঁকে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ভরিপ-১/২০২৩-২০২৪ এর আওতায় জেলায় মোট ৪৪০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। এর মধ্যে কেবল নওগাঁ সদর উপজেলার এ এলাকায় চাষ হয়েছে ১২৫ হেক্টর জমিতে। ফেব্রুয়ারি/মার্চ মাসে জমিতে মিষ্টি  কুমড়ার চারা রোপণ করতে হয়। আর জুলাই মাস থেকে ফসল বাজারজাত করণ শুরু হয়। মিষ্টি কুমড়া একটি লাভজনক ফসল। জাংলা তৈরি, কুমড়ার জমি প্রস্তুত, পরিচর্যা, সার কীটনাশক ইত্যাদি বাবদ প্রতি বিঘা জমিতে খরচ হয় প্রায় ২০ হাজার টাকা। আর এক বিঘা জমি থেকে কমপক্ষে ২ হাজার কেজি কুমড়া উৎপাদিত হয়ে থাকে। বর্তমান বাজারপ্রতি কেজি ৪০ টাকা হিসেবে ২ হাজার কেজি মিষ্টি কুমড়ার বিক্রি মূল্য ৮০ হাজার টাকা। ফলে এক বিঘা জমি থেকে সমুদয় খরচ বাদ দিয়ে কৃষকরা প্রায় ৬০ থেকে ৪০ হাজার টাকা লাভ করতে পারেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, খরিপ-১-এর আওতাভুক্ত এটি একটি উপাদেয় সবজি। এটি ভিটামিন, প্রোটিন ও আয়রন সমৃদ্ধ একটি সবজি। মানুষের শরীরের জন্য অতি প্রয়োজনীয়। এ ফসল মোটামুটি লাভজনক হওয়ায় কৃষি বিভাগ কৃষকদের মিষ্টি কুমড়া চাষ করতে উৎসাহিত করে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাম ভালো পাওয়ায় মিষ্টি কুমড়া চাষে ঝুকেছে বরেন্দ্রঞ্চলের চাষীরা 

আপডেট টাইম : ০৭:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪