ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বোয়ালমারীতে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, অপরজন আহত

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অপর আরোহী মো. সাগর শেখ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে বালুবোঝাইকৃত ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৮৫) বোয়ালমারীর দিকে যাচ্ছিল। ট্রাকটি সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে পৌচ্ছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী  মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী পাশ্ববর্তী মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের রবিউল ইসলাম (২৫) ও মো. সাগর শেখ (২৮) মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘ্টনায় অপর আরোহী মো. সাগর শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে (শুক্রবার দিবাগত রাত ৮টা পর্যন্ত)।  খবর পেয়ে বোয়ালমারী থানার অর্ন্তগত জয়নগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন এবং ট্রাক ও মোটরসাইকেল তাদের হেফাজতে নেন। তবে পুলিশ আসার আগে ট্র‍্যাক চালক পালিয়ে যায় বলে জানা যায়।  এ ব্যাপারে বোয়ালমারী থানার অর্ন্তগত জয়নগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফয়সাল হাওলাদার (পি পি এম) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। দূর্ঘটনায় একজন মারা গেছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, অপরজন আহত

আপডেট টাইম : ১১:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫