ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বোয়ালমারীতে কামারের দোকানে টুং টাং শব্দ হলেও নেই তেমন ভীড়

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ঈদুল আজাহা উপলক্ষে কামারের দোকানে টুংটাং শব্দ থাকলেও নেই তেমন ভীড়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন হাটবাজারে ও গ্রামা অঞ্চল গুলোর কামারশালাগুলোতে নেই তেমন ভীড়। পুরাতন ছুরা, বটি, চাপাটি ধার দেওয়ার জন্য কামারশালায় মানুষ আসলেও নতুন করে তৈরি করার জন্য তেমন মানুষ আসে না বলে জানান কামার শিল্পরা। হাটবাজারে ছুরা, ছুরি, চাপাটি, বটি নিয়ে কামাররা আসলেও বিক্রি হচ্ছে না তেমন বলে জানান ব্যবসায়ীরা। রবিবার, সোমবার উপজেলার পৌরবাজার, কালিনগর বাজারে বিক্রি করার জন্য আসা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললে তারা জানায় বিগত বছরগুলো ঈদুল আজাহার আগে প্রচুর পরিমাণ ছুরা, ছুরি, চাপাটি, বটি বিক্রি করেছি। এবছর টুকিটাকি বিক্রি করছি। কোরবানির উপলক্ষে তেমন বিক্রি নেই বললেই চলে।
কালিনগর এলাকার সুতালিয়া গ্রামের কামার সঞ্জিত বিশ্বাস বলেন, অন্যান্য বছর কোরবানীর আগে প্রচুর কাজ থাকে হাতে। রাতভর কাজ করতে হয়েছে। এবছর তেমন কাজ নেই। কিছু পুরাতন চাপাটি, বটি, ছুরি, ছুরা ধার দেওয়ার জন্য মানুষ আসে। এভাবে তো সারা বছরই মানুষ আসে ধার দেওয়ার জন্য।
 বোয়ালমারী পৌরবাজারের কামার সুশান্ত  কুমার বিশ্বাস, মকন্দ চন্দ্র বিশ্বাস বলেন, প্রতি বছর কোরবানীর আগে কাজের চাপে রাতে ঘুমাতে পারতাম না। এবছর তেমন কোন কাজ নেই। টুকিটাকি কাজ হচ্ছে। মনে হচ্ছে এবছর অনেক কোরবানী কম হবে। এজন্য কাজ ও কম।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে কামারের দোকানে টুং টাং শব্দ হলেও নেই তেমন ভীড়

আপডেট টাইম : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫