ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বোয়ালমারীতে নানা বাড়ি বেড়াতে এসে  পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ওই দুই শিশুর নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদের পানি থেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১২ টার দিকে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ওই দুই শিশু তার মায়ের সাথে শিশুর বাবার নানা বাড়ি মধুখালী উপজেলার জামালপুর গ্রামে বসবাস করে।

পারিবারিক ও এলাকা সূত্রে জানা যায়, তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সাথে নানা বাড়ি বোয়ালমারী উপজেলার সীমানাবর্তি বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নামে এসময় সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করে।

জরুরী বিভাগের কর্তব্যরত ডা. শাকিলা আজাদ বলেন, শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে নানা বাড়ি বেড়াতে এসে  পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫