ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা-ইয়াবাসহ আটক ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১৭টি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা যায়, স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মুরাদ হোসেন (৩৭), রিপন শেখ (৪০) এবং নিলা বেগম (৪০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, আটক রিপন শেখ মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। সর্বশেষ ৩ মার্চ ২০২৫ তারিখে বোয়ালমারী সেনা ক্যাম্পের পরিচালিত একটি অভিযানে তিনি গ্রেপ্তার হন এবং কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন। আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদি বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা-ইয়াবাসহ আটক ৩

আপডেট টাইম : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫