ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের

বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানার বোয়ালমারী ও মধুখালী উপজেলা এবং মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সীমান্তবর্তি চন্ডিবিলা এলাকায় মৎস্যজীবী সৌখিন খানকে (২৬) হত্যার ঘটনায় শুক্রবার (২৭ জুন) রাতে বোয়ালমারী থানায় হত্যা মামলা হয়েছে। সৌখিন খানের বাবা সাত্তার খান বাদী হয়ে মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমান মোল্যার ছেলে জব্বার মোল্যাকে (৩৭) প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর থেকে জব্বার মোল্যা সহ ঘটনাস্থলে থাকা তিনজন পলাতক রয়েছে। মামলা নাম্বার ২৫। মামলার কোন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার নেই।
নিখোঁজ মৎস্যজীবী শোখিন খান মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে। তার এক মেয়ে এক ছেলে। মেয়েটি জন্ম থেকেই প্রতিবন্ধী
জানা জানায়, গত বুধবার দিবাগত রাত আড়াটার দিকে ফরিদপুরের বোয়ালমারী ও  মধুখালী উপজেলা এবং মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সীমান্তবর্তী মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে  প্রতিপক্ষ মৎস্যজীবী মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমান মোল্যার ছেলে জব্বার মোল্যার (৩৭) হাতে থাকা বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয় মৎস্যজীবী সৌখিন খান।  (২৬ জুন) বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও নিখোঁজ মৎস্যজীবী সৌখিন খানের সন্ধান পায়না।
 ৩ কিলোমিটার ভাটিতে ৩০ ঘণ্টা পর শুক্রবার (২৭ জুন) সকালে মহম্মদপুর  উপজেলা চরপাচুড়িয়া খেয়াঘাট এলাকা সৌখিনের লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, নিখোঁজ সৌখিন এর লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, সৌখিন খান হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় সৌখিন খানের বাবা সাত্তার খান হত্যা মামলার এজাহার দিলে মামলাটি নথিভুক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

মৎস্যজীবীকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের

আপডেট টাইম : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫