ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বোয়ালমারীতে ধর্ষণ মামলায় ইমাম গ্রেপ্তার

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণ মামলায় এক ইমামকে গ্রেপ্তার করে শনিবার (২৩.০৮.২৫) আদালতে চালান করেছে স্থানীয় থানা পুলিশ। গত শুক্রবার সকালে টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) গ্রামের মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতেই ওই কিশোরীর বড় ভাই ইলিয়াস মল্লিক বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নাম্বর ৩০। মামলা করার পর আসামি মফিজুর রহমানকে (৪২) পুলিশ রাত ১টার দিকে কেরসাইল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। মফিজুর রহমান কেরসাইল জামে মসজিদে ইমামতি করেন।
 জানা যায়, প্রতিবন্ধী ওই কিশোরী শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে একটি দোকানে যাচ্ছিল। ওই সময় ওই দোকানের পাশের বাড়ির মফিজুর রহমান মল্লিক (৪২) টাকা দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবন্ধী ওই কিশোরীকে পাশের মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। ওই কিশোরীর বড় ভাই মসজিদের বাথরুম থেকে কান্নার শব্দ শুনে দরজা খুলে ওই কিশোরীকে উদ্ধার করে। পরে ওই কিশোরীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ধর্ষণের লিখিত অভিযোগ দিলে মামলা নথিভূক্ত করা হয়। মামলার এক ঘণ্টার মধ্যে আসামি মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে ধর্ষণ মামলায় ইমাম গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫