ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণলঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ন চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ মুল্যবান জিনিষপত্র লুটে নিয়ে যায় বলে ভুক্তভোগীদের অভিযোগ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবার) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামে এ ঘ্টনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নারায়ন চন্দ্রের বাড়িতে বুধবার দিবাগত মধ্যরাতে একদল ডাকাত দেশীয় অস্ত্র দিয়ে দড়জা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে পরিবারের লোকজানের হাত পা ও চোখ বেধে ফেলে। এ সময় ডাকাত দল বাড়ির দুইটি ঘরের সকল রুমের আলমারী বিছানা তছনছ করে ৫০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড় ৪ লাখ টাকাসহ মুল্যবান জিনিষপত্র লুটে নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের উদ্ধর্ত্মন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ ঘটনা বিচার চেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, আমাদের বাপ দাদার আমল থেকে জমানো সকল স্বর্ণালঙ্কার এবং নিজেদের উপার্জিত টাকার স্বর্ণসহ মোট ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে ডাকাতদল। বর্তমানে আমাদের আর কিছু অবশিষ্ট রইল না। আমরা এ ঘটনার উপর্যুক্ত বিচার চাই।

ঘটনাস্থল পরিদর্শনকারী ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আজম খান বলেন, বিষয়টির তদন্ত করে দেখা হচ্ছে। মামলা পর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে আমার উদ্ধর্ত্মন কর্মকর্তারাও এসেছিলেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে এখনো এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি ভুক্তভোগী পরিবার। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণলঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট 

আপডেট টাইম : ০৬:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫