ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। আগামী মাসে আরো ৫০হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড – সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নওগাঁয় চাঞ্চল্যকর মিতু হত্যা রহস্য উদঘাটন গ্রেফতার ২ দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক

রাঙামাটির প্রথম নারী ডিসি নাজমা আশরাফী

রাঙামাটির প্রথম নারী ডিসি নাজমা আশরাফী

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- ​পার্বত্য জেলা রাঙামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমা আশরাফী। তিনি হবেন এই জেলায় দায়িত্ব পাওয়া প্রথম নারী জেলা প্রশাসক। ​​পার্বত্য জেলা রাঙামাটির নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের উপসচিব নাজমা আশরাফী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিনি রাঙামাটি জেলায় প্রথম নারী জেলা প্রশাসক হওয়ার গৌরব অর্জন করলেন। ​

বৃহস্পতিবার (১৩নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। ​নতুন দায়িত্ব পাওয়ার আগে নাজমা আশরাফী উপসচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নতুন পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে। ​বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হাবিব উল্লাহ্। গত জুলাই মাস ২০২৪-এ তাঁকে রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ

রাঙামাটির প্রথম নারী ডিসি নাজমা আশরাফী

আপডেট টাইম : ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫