ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা দিলেন আবুল বাশার খান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন রাজ্জাক জুট মিলের কর্ণধার ও বিএনপি ঘরানার ব্যবসায়ী,সাবেক ছাত্রদল নেতা আবুল বাসার খান।
শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে মধুখালী উপজেলার আশাপুর এলাকায় রাজ্জাক জুট মিলে জেলা ও তিন উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ব্যবসায়ী আবুল বাসার খান মধুখালী উপজেলার বাসিন্দা।
মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ছোটবেলা থেকেই এই জনপদের নেতৃত্ব নেওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন থেকেই এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।
আবুল বাসার খান বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমাকে জীবনের শুরুতেই কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং সেই সময়ে জামালপুর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অভ্যাস তখন থেকেই গড়ে ওঠে।
তিনি আরও বলেন, এলাকার রাজনৈতিক শূন্যতা ও মানুষের অসহায়ত্ব আমাকে ভাবিয়েছে। তাই এলাকার নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় তিনি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা দিলেন আবুল বাশার খান

আপডেট টাইম : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫