ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

বোয়ালমারীতে সরকারী জমি বিক্রি করলেন ভূমি অফিসের কর্মচারী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ রাখালতলী সরকারী ৫ শতক জমি বিক্রি করে দিয়েছেন ভূমি অফিসের অফিস সহায়ক মাসুদ খান। ওই জমিতে সরকারী অনুমতি ছাড়াই ঘর তোলা হচ্ছে।

মাসুদ খান বর্তমানে আলফাডাঙ্গা পৌর ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি বড়গাঁ গ্রামে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সরজমিন গিয়ে দেখা যায়, শেখর ইউনিয়নের

বারাংকুলা মৌজার ১/১ খতিয়ানের ৬৮৪ নাম্বর দাগের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে ৫ শতক সরকারী খাস জমিতে বালু ফেলে ঘর নির্মাণ করছেন চাঁন চৌকিদার নামের এক ব্যক্তি।

চাঁন চৌকিদার ও তার মেয়ে আন্না সুলতানা বলেন, এই ৫ শতক সরকারী জমি মাসুদ খানের কাছ ৩ লক্ষ ৯০ হাজার টাকা দিয়ে কিনেছি। মাসুদ খান জমি স্ট্যামে লিখে দিয়েছে। টাকার কথা স্ট্যামে লেখা আছে কিনা জানতে চাইলে তারা জানান, সে সরকারী কর্মচারী হয়ে সরকারী জমি বিক্রির টাকা স্ট্যামে লিখে না কি?

মাসুদ খান বলেন, আমি জমি যে ভাবে কিনেছি সেই ভাবে বিক্রি করেছি। সরকারী জমি কি ভাবে বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, আমি কিনেছি তাই বিক্রি করেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

বোয়ালমারীতে সরকারী জমি বিক্রি করলেন ভূমি অফিসের কর্মচারী

আপডেট টাইম : ১০:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬