ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্য পরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত ভেড়ামারায় মাদক ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির গণমিছিল ‎ভেড়ামারায় মাদক ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির গণমিছিল ‎ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১ আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল

গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এ জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে বক্তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুরের স্বনির্ভর খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই খাল পুনঃখনন কর্মসূচি কৃষকদের মুখে হাসি ফোটাবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আলম সুমন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্য পরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন

আপডেট টাইম : ০৩:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬