ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,নারী-পুরুষসহ আহত ৪

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তারা সবাই বিএনপি সমর্থিত বলে জানা গেছে।

শনিবার(২৩ মে) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জেরে ছাতারপাড়া গ্রামের স্হানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে বজলু মালিথার ছেলে বকুল মালিথা গুরুতর আহত হয়। বর্তমানে বকুল মালিথা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এসময় একই বংশের রইচ মালিথার ছেলে সুমন মালিথা ও আখের মালিথার ছেলে আকালি মালিথা আহত হয় এবং অপর গ্রুপের আব্দুল হান্নান মন্ডলের স্ত্রী কদবানু গুরুতর আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে গুরুতর আহত বকুলের চাচাতো বোন জানান, কর্নেল, শোভন সহ তার পক্ষে লোকজন রামদা, রড, হাসুয়া নিয়ে আমাদের লোকজনের উপর দুপুরের দিকে অতর্কিত হামলা চালিয়ে ও কুপিয়ে মর্মান্তিক জখম করে এসময় ঘটনাস্থলেই আমার চাচাতো ভাইসহ আমাদের আরো দুইজন অহত হয়। আমরা সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এদিকে অপর পক্ষের অভিযুক্ত কর্নেলের স্ত্রী শারমিন সুলতানা তার স্বামীসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, ছাতারপাড়া ফসলী মাঠে আমাদের নিজ নামীয় সেচপাম্পে তালা বদ্ধ করে দেয় মালিথা বংশের লোকজন এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তারা আমাদের উপর চড়াও হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের উপর হামলা করে। এসময় আমার শাশুড়ি কদবানু গুরুতর আহত হয়ে পড়ে। আজ চার দিন হতে চললো মালিথা বংশের লোকজন আমাদেরকে গৃহবন্দি করে রেখেছে। আমরা আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান ঐএলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,নারী-পুরুষসহ আহত ৪

আপডেট টাইম : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬