ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত। ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে গ্রেফতারের পর জামাই আদরে সাজাপ্রাপ্ত আসামি,অপরাধ দমনেও ব্যর্থ পুলিশ বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী  শিক্ষার্থীদের সাথে এসপি তারিকুল ইসলাম এর মত বিনিময়  শীশীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা আয়োজন  দৌলতপুরে সাপের আতঙ্ক: দুই সপ্তাহে ৮ জন আক্রান্ত, শিশুর মৃত্যু অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা রাজশাহীতে এজাহার নামীয় আসামী ধরতে ব্যর্থ হচ্ছে বোয়ালিয়া মডেল থানা রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়ার ভেড়ামারায় অপরাধপ্রবণ এলাকা পরিদর্শনে পুলিশ সুপার, জোরদার হচ্ছে নিরাপত্তা

হেলাল মজুমদার কুষ্টিয়া

‎কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা পরিদর্শন এবং চলমান বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। ১১ জুন ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) তিনি এই আকস্মিক তদারকি ও পরিদর্শন কার্য পরিচালনা করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ভেড়ামারার ‘হাওয়াখালি মাঠ’ নামক স্থানে পরপর দুই রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া ওই এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় জনসাধারণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে আজ অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নিয়োজিত অফিসার ও ফোর্সের ডিউটি সরাসরি তদারকি করতে যান পুলিশ সুপার।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন অপরাধ দমনে স্থানীয় পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর। বিশেষ করে ডাকাতিপ্রবণ স্পটগুলোতে টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

এ সময় কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল হাসান।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

কুষ্টিয়ার ভেড়ামারায় অপরাধপ্রবণ এলাকা পরিদর্শনে পুলিশ সুপার, জোরদার হচ্ছে নিরাপত্তা

আপডেট টাইম : ০৮:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬