ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত। ভেড়ামারায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে গ্রেফতারের পর জামাই আদরে সাজাপ্রাপ্ত আসামি,অপরাধ দমনেও ব্যর্থ পুলিশ বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী  শিক্ষার্থীদের সাথে এসপি তারিকুল ইসলাম এর মত বিনিময়  শীশীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা আয়োজন  দৌলতপুরে সাপের আতঙ্ক: দুই সপ্তাহে ৮ জন আক্রান্ত, শিশুর মৃত্যু অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা রাজশাহীতে এজাহার নামীয় আসামী ধরতে ব্যর্থ হচ্ছে বোয়ালিয়া মডেল থানা রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলা

ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

‎ ‎হেলাল মজুমদার কুষ্টিয়াঃ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আদালতের নির্দেশে দাফনের দীর্ঘ প্রায় তিন মাস পর মনোয়ারা বেগম নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

১৪ জুন (রবিবার) উপজেলার রামকৃষ্ণপুর, নওদাপাড়া, ক্ষেমিরদিয়ার এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম মারা যান। সে সময় তাঁর মৃত্যুকে স্বাভাবিক মনে করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। তবে পরবর্তীতে তাঁর মৃত্যু নিয়ে স্বজনদের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। ‎ মামলার প্রেক্ষিতে আদালতের বিচারক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভেড়ামারা থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশটি উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় ওই এলাকায় শত শত উৎসুক জনতা ভিড় জমান। ‎

ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, কবর থেকে লাশ উত্তোলনের পর পরই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ফরেনসিক ল্যাবের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এই মৃত্যুর আসল রহস্য জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিভা মডেল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘ফল উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত।

ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

আপডেট টাইম : ০৪:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬