ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

পোরশায় ৭হাজার ৪৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর পোরশায় নিতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে ১৬ বিজিবি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার দিয়াড়াপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে নিতপুর মাস্টারপাড়া গ্রামের মো. কালুর ছেলে মো. নয়ন (৪০) এবং একই গ্রামের মো. হানিফের ছেলে মো. আনারুল (৩২) গ্রেফতার করে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের পোরশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গবাদিপশুসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

পোরশায় ৭হাজার ৪৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

আপডেট টাইম : ০৯:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬