ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে এআই ক্যামেরায় নজরদারি ঘোড়াঘাটে একটি গভীর নলকূপের আওতায় ১২৫ একর জমি বিকল্প নলকূপের দাবীতে মানববন্ধন দশমিনায় বজ্রপাতে এক কৃষকের ২টি গবাদিপশুর মৃত্যু দশমিনায় ট্রান্সফরমা চুরি ঠেকাতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত রাকিব নামের এক যুবক। রাজশাহীর মোহনপুরে পুলিশের সামনে ঘুরছেন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনপুর ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম মানিকের নিজ বাসভবনে বাদ এশা এই মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তারাবাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে সহবতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহবতপুর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাঙ্গালিয়া পূর্বপাড়া বাইতুস সালাত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

এছাড়া উক্ত নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা আবুল কাসেম মানিকের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কথা তুলে ধরে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে টাংগাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে এআই ক্যামেরায় নজরদারি

নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬