ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দশমিনায় বজ্রপাতে এক কৃষকের ২টি গবাদিপশুর মৃত্যু দশমিনায় ট্রান্সফরমা চুরি ঠেকাতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত রাকিব নামের এক যুবক। রাজশাহীর মোহনপুরে পুলিশের সামনে ঘুরছেন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনপুর ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা

দশমিনায় ট্রান্সফরমা চুরি ঠেকাতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত রাকিব নামের এক যুবক।

মো.জাকির হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে বৈদ্যুতিক খুঁটিতে শিকল ও তালা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব হোসেন (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কাটাখালী এ দুর্ঘটনা ঘটে।
মোঃ রাকিব হোসেন ওই এলাকার বাসিন্দা জাকির ব্যাপারীর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় ,গত দেড় মাস আগে ওই এলাকায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। চুরি ঠেকাতে এলাকাবাসি একাদিকবার ট্রান্সফরমার চুরি বিষয় উপজেলা বিদ্যুৎ অফিসে জানালে কোন সমাধা হয়নি। তাই তাদের উদ্যোগে মোঃ রাকিব রবিবার সকাল ১১ ঘটিকার ট্রান্সফরমার চুরি ঠেকাতে শিকল দিয়ে তালা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে পরে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসি দ্রুত রকিবকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে রাকিব দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শী মো. হাসান মিয়া জানান,গত দেড় মাসে আমাদের এলাকায় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। তখন আমাদের বলা হয়, আপনারা খুঁটির ওপরে শিকল দিয়ে তালা লাগিয়ে রাখেন। সেই অনুযায়ী ট্রান্সফরমার চুরি বন্ধ করতে রাকিব সকালে নিরাপত্তা নিয়ে খুঁটিতে ওঠে। কিন্তু হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে সে নিচে পড়ে যায়।
তিনি আরো বলেন, রাকিবের বুক, ডান চোখ ও বাম ঘাড়ে প্রচণ্ড আঘাত লেগেছে। শুধু একটি ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে আজ একটি তরতাজা জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে।,তবে সরকারি জিনিস চুরি হয়ে গেলে সেটি পুনরায় স্থাপন করা সরকারের দায়িত্ব। তাহলে সেই সরকারি সম্পদ রক্ষার জন্য সাধারণ মানুষ কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? কেন গ্রামবাসীকে আর্থিক ক্ষতির বোঝা বহন করতে হবে?আমরা চাই , বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত।

দশমিনা উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী (এজিএম) মোঃ জাকির হোসেন জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমা নষ্ট হয়ে গেলে বা চুরি হলে ঐ ট্রান্সফরমার পূনরায় বসাতে গ্রাহকদের ৫০% মূল্য দিয়ে আনতে হয়। আর আজকে রাকিব নামে যে ছেলেটা বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুর্ঘটনা হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই। ট্রান্সফরমার চুরি ঠেকাতে অফিস থেকে বলাহয়েছে এলাকা বাসিকে শিকল দিয়ে তালা লাগাতে এমন কথা সত্য নয়। বৈদ্যুতিক কোন সমস্যা হলে অফিসকে আবহিত করতে হয় অফিসের টেকনিশিয়ান কতৃক সমস্যা সমাধা করা হয়। কোন সাধারণ লোক জীবন ঝুঁকি নিয়ে এ কাজ করাটা বোকামি।

Tag :
জনপ্রিয় সংবাদ

দশমিনায় বজ্রপাতে এক কৃষকের ২টি গবাদিপশুর মৃত্যু

দশমিনায় ট্রান্সফরমা চুরি ঠেকাতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত রাকিব নামের এক যুবক।

আপডেট টাইম : ০৬:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬