ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারার বাহাদুরপুরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের ইনডোর গেমস দৌলতপুরে অগ্রণী ব্যাংক প্রাগপুর শাখার নতুন ভবন উদ্বোধন দুর্গাপূজার নিরাপত্তায় কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ভেড়ামারায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা ‎ ভেড়ামারায় রেললাইনে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে খাদ্যশস্যের (চাল) ডিও বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রবিউল আওয়াল লাভলু বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ভালুকায় এসিল্যান্ডের আদেশে জমির নামজারি বহাল দৌলতপুরের জোড়া হত্যা মামলা: শুটার টুয়েল রিমান্ডে, মিলল চাঞ্চল্যকর তথ্য

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের ইনডোর গেমস

রাজশাহী ব্যুরো: শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিনোদন, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে “জেসিএমএস ইনডোর গেমস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন চলে। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজিত খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ করেন। বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন বটল ফ্লিপ খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সকালের পর্বে বটল ফ্লিপ, মেমোরি গেম, দাবা, কার্ড ও লুডু অনুষ্ঠিত হয়। বিকেলের পর্বে ছিল অ্যারো থ্রো, ব্যালেন্স গেম, বল বাস্কেট, পিলো পাস ও উনো। এ ছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ প্রতিযোগিতাও আয়োজন করা হয়।

আয়োজন সম্পর্কে বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন বলেন, পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের বিকাশের জন্য খেলাধুলা ও সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনডোর গেমসের মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ বিভাগের বড় শক্তি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

দিনব্যাপী আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, প্রতিযোগিতা, হাসি-আনন্দ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দিনটি উপভোগ করেছেন তাঁরা। এ ধরনের আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও দলগত চেতনা আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারার বাহাদুরপুরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের ইনডোর গেমস

আপডেট টাইম : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬