দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ায় অর্ধশতাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফরম ‘সম্মিলিত সামাজিক জোট’-এর সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠীত এ সভায় জোটের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে শীঘ্রই বড় পরিসরে স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে ও জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জোটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন জোটের অন্যতম সংগঠক ও ‘একটু পাশে দাঁড়াই’ সংগঠনের সভাপতি মুস্তাফিজ সুমন, আলো স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ (ডিডিবি) এর মহাসচিব শামীম রানা, চর্যাপদ কুষ্টীয়ার সভাপতি আনোয়ার কবির বকুল, কুষ্টিয়া ক্রীড়া সংসদের নকীব হাসান মান্তু, আলো দিশা যুব সংস্থা (খোকসা)-এর প্রতিষ্ঠাতা সুলতান কবির, নেক্সট জেন ইয়ুথ অ্যালায়েন্স-এর প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজ এবং সহ-প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা রাবিদ হাসান, স্বপ্ন প্রয়াস সংগঠনের সভাপতি সাদিক হাসান রোহিদ ও সদস্য রিফাত হোসেন, কুষ্টিয়া নারী উদ্যোক্তা সংগঠনের সংগঠক খাইরুল ইসলাম তৌহিদ, কুষ্টিয়া ইয়ুথ সোসাইটির সাধারণ সম্পাদক রুপ মাজমাদার ও সদস্য শেখ আলামিন, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম জীবন, বাংলাদেশ মানবকল্যাণ পরিষদের প্রতিনিধি সানজিদ আহমেদ ও বোরহান আহমেদ, সেভ ট্রি ফাউন্ডেশনের চেয়ারম্যান তারিফ মোস্তাফিজ, ডিসিপ্লিন ফায়ারের প্রতিষ্ঠাতা মীর আতিক আহমেদ, সম্মিলিত সামাজিক জোটের সংগঠক সুমাইয়া আজিজ সিনথিয়া, ভিডিএফ-এর রায়ানা তাবাসসুম ও তাসরিফুল ইসলাম তামিম, ভিবিডি কুষ্টিয়া জেলার সভাপতি তারিকুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান ও সদস্য সেগুপ্তা নাসরিন নীলা, ইসমত আরা ইভা, আশিকুল ইসলাম, নোমান ইবনে সাবিত, কাউসার আহমেদ জয়, নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থার মনিকা পারভীন বিউটি, একটু হলেও ভিন্ন সংগঠনের ওয়ারিসাতুল ফাতিমা, সেফ খাজানগর ফাউন্ডেশনের কাওসার আহমেদ, KBDC 2.0-এর এনামুল হক, মিরপুরের নাহেদ হোসেন, সুপ্তহাসি সংগঠনের মো: জীবন আলী, কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের সাগর শেখ প্রমুখ। এছাড়াও সম্মিলিত সামাজিক জোটের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই সম্মিলিত সামাজিক জোট দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যক্তি বা সংগঠনভিত্তিক উদ্যোগের পাশাপাশি সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোই জোটের মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে ড. আমানুর আমান সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজের মানুষের জন্য আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব। এ লক্ষ্যে জোটের সব সংগঠনকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তারা আরও বলেন, কুষ্টিয়ার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করা হবে।
সভায় আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে একটি বড় স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এ কর্মসূচির মাধ্যমে জোটের অর্ধশতাধিক সংগঠনকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করে কুষ্টিয়ার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জোটের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সম্মিলিত সামাজিক জোট ভবিষ্যতে কুষ্টিয়ার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















