ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক (৬৯) ও দপ্তর সম্পাদক মাসুদ রানা (৪৮) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব। এর আগে সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিককে এবং দুপুরে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক। তবে প্রকাশ্যে বেড়াতেন দপ্তর সম্পাদক মাসুদ রানা। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের আদর্শ পাড়ায় ছোট ভাই হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুপুর দেড়টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধার সভাপতি আবু বক্কর সিদ্দিক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬