ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

শার্শায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

যশোরের শার্শার পুলিশ অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাসিবুল হোসেন ও শাহানাজ বেগম নামে ২ জন মাদক কারবারিকে আটক।

যশোর প্রতিবেদক: যশোরের শার্শার পুলিশ অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাসিবুল হোসেন(৪২) ও শাহানাজ বেগম(৩৫) নামে ২ জন মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার বসতপুর এলাকা থেকে এ ফেনসিডিল সহ তাদেরকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক হাসিবুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আশান নগর মসজিদ পাড়ার ওয়াদুল হোসেন ওরফে পিকুর ছেলে। ও শাহানাজ যশোরের অভযনগর উপজেলার নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকার মৃত আজহারুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএস আই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সাতমাইল – গোগা সড়কের বসতপুর অটো রাইস মিলের সামনে অবস্থান নেন।

এসময় গোগা বাজার থেকে আসা একটি ইজিবাইক তল্লাসি করে একজন মহিলা ও একজন পুরুষকে আটক করা হয়। পরে তাদের গায়ে থাকা বিশেষ ধরনের কটির ভেতর থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

শার্শায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আপডেট টাইম : ০৪:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১