ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২ তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু: রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান

মতলব উত্তরে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে সাজানো গুলি বর্ষনকে কেন্দ্র করে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সহ জেলা পরিষদের সদস্য, ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের অন্তত ২০জন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি নেতা বালু খেকো কাজী মিজানুর রহমানের ম্যানেজার কাজী জাকির। ১ ফেব্রুয়ারী চাঁদপুর কোর্টে তিনি মামলা দায়ের করেন।

এ খবর এলাকায় জানাজানি হলে সাধারণ নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা কাজী মিজান মেঘনা নদীর ত্রাস, তার নেতৃত্বে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করে পুরো চাঁদপুর জেলাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। তার ছোট ভাই হাবিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধ্যায়নরত অবস্থায় ছাত্রদলের হল শাখার নেতৃত্ব দিয়েছেন, তার আরেক ভাই সদ্য সাবেক মতলব উত্তর যুবদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আরেক ভাই মাহবুবুর রহমান জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয়।

সে কিভাবে এতো সাহস পায়। তার ক্ষমতার খুঁটির জোর কোথায়? গত ১২ ফেব্রুয়ারী রাতে মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন স্থানে ডিউটিরত অবস্থায় থাকা এলিট ফোর্সের সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক সে জানায়, রাত ১০টা সাড়ে দশটার সময় ২টি উচ্চ বিকট শব্দ শুনতে পাই। তাৎক্ষনিক এসে কাউকে দেখিনি।

এ ব্যাপারে মামলার আসামী সাবেক ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রহমত উল্ল্যাহ সরকার লিখন বলেন, মামলা হামলা এটা আমাদের নিত্যদিনের সঙ্গী। বিএনপি- জামাত ক্ষমতায় থাকাকালীন সময়ে একাধীক মামলার আসামী হয়েছি তাতে দুঃখ ছিলনা। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় লোকাল এমপি (চাঁদপুর-২) আসনের সাংসদ নুরুল আমিন রুহুল আওয়ামীলীগ দলীয়। তারপরও ষড়যন্ত্রমূূলক মামলার আসামী হয়েছি বিষয়টি মানতে কষ্ট হচ্ছে।

মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর আমি তথা মতলব উত্তরের ত্যাগী নেতাকর্মীদের উপর মামলা- হামলা চলছে। তাতে কষ্ট নেই, কিন্তু স্থানীয় এমপি মহোদয়ের পরোক্ষ ইন্ধনে রাজাকার পুত্র বিএনপি নেতা কাজী মিজানের পৃষ্টপোষকতায় তার ম্যানেজার মামলা করেছে প্রতিটি ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের উপর তা মানতে পারছিনা। আমি দলের সিনিয়র নেতাদের সুদৃষ্টি কামনা করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ? 

মতলব উত্তরে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১০:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১