ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ ফিলিপনগরে ‘মেধাযাত্রা–২০২৬’, ৪৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ, সংবর্ধিত ৪০ কৃতী শিক্ষার্থী কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত শীঘ্রই  স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী নিয়ে আসছে অর্ধশতাধিক সামাজিক  সংগঠনের প্ল্যাটফর্ম দুর্গোৎসবের নিরাপত্তা দায়িত্ব সফলভাবে শেষ করেছে বিজিবি জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক

দেশে মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি ছাড়িয়েছে

ফাইল ছবি

প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশের মানুষের হাতে ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার মোবাইল সিম রয়েছে। যাদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করছেন ৭ কোটি ৩৮ লাখ ১৭ হাজার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে। গত বছরের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১১ কোটি ৯০ লাখ ৮৭ হাজার (মোবাইল সিম) ও ৬ কোটি ২৯ লাখ ৬৮ হাজার (ইন্টারনেট)।

গত বছর সেপ্টেম্বরে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৫০ লাখ ১৫ হাজার। যা বেড়ে এ বছর ৬ কোটি ৩৮ লাখ ৮২ হাজারে পৌঁছেছে।

অন্যদিকে রবির গ্রাহক ছিল ২ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার। চলতি বছর রবি ও এয়ারটেল একীভূত করার পর এই সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ১২ লাখ ১১ হাজার।

বাংলালিংকের গ্রাহক ছিল ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লাখ ৭৯ হাজারে।

সরকারি মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক ছিল ২৯ লাখ ৮৯ হাজার। যা বেড়ে ৩২ লাখ ৪১ হাজারে পৌঁছেছে।

তবে গত বছরের সেপ্টেম্বরে দেশে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ লাখ থাকলেও এবার তা কমে ৯০ হাজারে হয়েছে।

এছাড়া আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহক ছিল ৩৭ লাখ ৯৪ হাজার। এবছর এই সংখ্যা বেড়ে ৫৩ লাখ ২১ হাজারে পৌঁছেছে।

এই তালিকা তৈরির ক্ষেত্রে যারা বিগত ৯০ দিনের মধ্যে একবার হলেও সিম চালু করে হলেও ভয়েসকল, ইন্টারনেট কিংবা এসএমএস করেছেন তাদের অন্তর্ভু্ক্ত করা হয়েছে।

প্রতি একমাস পর পর বিটিআরসি দেশের মোবাইল ফোন গ্রাহকদের সংখ্যার তালিকা প্রকাশ করে আসছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর

দেশে মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি ছাড়িয়েছে

আপডেট টাইম : ০৫:০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭