ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তানোর থানায় এসপি’র আকস্মিক পরিদর্শন ফুলবাড়ীতে বস্তা সংকটে পড়ে যাচ্ছে আলুর দাম ভেড়ামারায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ ১০ হাজার জরিমানা ও ন্যায্য দামে কৃষকদের মাঝে বিতরণ গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজনে রাণীশংকৈলে হিন্দু ভক্তদের মিলন মেলা দশমিনায় বিরোধী জমিতে উত্তেজনা, আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন গৌরনদীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা: উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি নদীতে বাঁধ দিয়ে চলছে ইটভাটার মাটির ব্যবসা বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মণিরামপুরে নিষিদ্ধ পলিথিন ভর্তি পিকআপসহ আটক-২

মণিরামপুর প্রতিনিধি: মনিরামপুরের মোলামমিয়ার বটতলা নামক এলাকা থেকে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি নিষিদ্ধ পলিথিনসহ ২ জনকে আটক করেছেন ডিবি পুলিশের একটি টিম। শনিবার সকাল সাড়ে ৭ দিকে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি টিম যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর মোলাম মিয়ার বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে পিকআপসহ নিষিদ্ধ পলিথিন ও ২ জনকে আটক করে। উদ্ধার পলিথিনের ওজন ৪৯৫ কেজি বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, মণিরামপুরের পাড়দিয়া গস্খামের শহিদুল ইসলামের
পুত্র ইসমাইল হোসেন ও শেখপাড়া খানপুর গ্রামের নূর ইসলামের পুত্র রিয়াদ হোসেন। এ ঘটনায় শনিবার বিকেলে ডিবির উপপরিদর্শক (এসআই) সামনুর মোল্লা সোহান বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কয়েকটি বস্তায় পলিথিন ভর্তি করে পিকআপে বোঝাই দিয়ে দু’জন মণিরামপুরের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মোলাম মিয়ার বটতলা নামক স্থানে জনৈক হাশেম আলী গাজীর বাড়ির সামনে আসলে ডিবির একটি দল পিকআপটি ধরে ফেলে।

এসময় তাঁরা দুজনকে আটক করে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি এ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ডিবি বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মণিরামপুরে নিষিদ্ধ পলিথিন ভর্তি পিকআপসহ আটক-২

আপডেট টাইম : ০৭:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২