ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

সৈয়দপুরে ভারত ফেরত আইনজীবিসহ পরিবারের ৩ সদস্য করোনা পজিটিভ

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ভারত ফেরত এক আইনজীবি (৩২) সহ তার পরিবারের ৩ সদস্যের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তার বাড়ি শহরের পুরাতন বাবুপাড়ায় (পানির ট্যাংকির পূর্ব পাশে)। মঙ্গলবার (১১ মে) প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছে।

এদিকে করোনার পজিটিভ রিপোর্টের এ খবরে ভারতীয় ভ্যারিয়েন্টের আতঙ্ক বিরাজ করছে শহরবাসীর মধ্যে। জানা যায়, নীলফামারী জজকোর্টের ওই আইনজীবি গত ২৭ মার্চ চিকিৎসার জন্য তার বাবাকে নিয়ে ভারতের ভ্যালোরে যান। সেখান থেকে গত ২৩ এপ্রিল ঢাকা হয়ে দেশে ফিরেন।

দেশে ফেরার পর পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসায় বাবাকে ঢাকায় রেখে নিজ বাড়িতে আসেন। পরে অসুস্থবোধ করায় গত ২৭ এপ্রিল আবারো ঢাকা গিয়ে জেমি ডায়াগনেস্টিক সেন্টারে তিনিসহ তার স্ত্রী (২৮) ও মেয়ের (০৫) নমুনা পরীক্ষা করান। গত (৫ মে) তাদের তিনজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে।

পজিটিভ রিপোর্ট আসার পর ১৪ দিন কোয়ারিন্টনে না থেকে ৫ দিন পর স্বপরিবারে তারা ঢাকা থেকে ঈদ করতে সৈয়দপুরে নিজ বাসায় ফিরে আসেন। পরে বিষয়টি জানতে পেরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়িটি ১৯ মে পর্যন্ত লকডাউন ঘোষনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আবু আলেমুল বাশার, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবু তাহের ও সৈয়দপুর থানা পুলিশ। এক প্রশ্নের জবাবে ডা: আলেমুল বাশার বলেন, আগামী ১৯ মে আবারো তাদের নমুনা নেওয়া হবে তারপরই বলা যাবে আসলে এটি করোনার ভারতের ভ্যারিয়েন্ট কিনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

সৈয়দপুরে ভারত ফেরত আইনজীবিসহ পরিবারের ৩ সদস্য করোনা পজিটিভ

আপডেট টাইম : ০৭:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১