ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত প্রাণের উৎসব। এই দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়ও ছিল উৎসবের ছোঁয়া,আনন্দের রঙে রাঙা এক প্রাণবন্ত আয়োজন।

বাংলা ১৪৩৩ সালের প্রথম দিনটিকে বরণ করতে মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে একই জায়গায় এসে শেষ। সকাল ৯টায় অনুষ্ঠিত হয় পান্তা ইলিশ পর্ব।এরপর সকাল ১০টায় উপজেলা চত্বরে অবস্থিত বৈশাখী মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বৈশাখী গান ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিনব্যাপী পালিত হয় নববর্ষ।দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট টাইম : ১১:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬