ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু: রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান মণিপুরী ললিতকলা একাডেমির পরিচালক হলেন সাবেক পরিচালক রাম কান্ত সিংহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

আমলায় শিক্ষবৃত্তি প্রদানকালে ব্যারিস্টার সুমন: তরুণদের নিয়ে আমি আশাবাদী

কুষ্টিয়ার ৬টি উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অস্বচ্ছ্ল পরিবারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তার জন্য ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আমলায় আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রদানকালে ব্যারিস্টার সায়েদুল হক সুমন তরুণদের নিয়ে আমি আশাবাদী।

এস এম জামাল, কুষ্টিয়া: আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, তরুণদের নিয়ে আমি আশাবাদী। তাদের বলতে চাই চলুন আমরা এক হই। একসাথে পথ চলি। দলমত নির্বিশেষে দেশের জন্য কাজ করি।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার দিক থেকে তরুণরা সংখ্যাগরিষ্ট। যাদের বয়স পনের থেকে ৩৫ বছরের মধ্যে। আর তাই তরুণরা জাগলে সব কিছুই করা সম্ভব। তাই আমরা দেশের জন্য সবাই এগিয়ে আসলে বাংলাদেশকে পেছনে ফেলার কেউ থাকবে না।

শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মেধা মননে আলোকিত হোক আগামী প্রজন্ম এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, মানুষ হয় হবে বৃহত্তম নয়তোবা মহত্তম সম্পদ। এ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। হয়তোবা পরিবারের দ্বায়গ্রস্থ সন্তান হবেন নয়তোবা ভালো মানুষ হয়ে বেড়ে উঠবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের এখানে উপস্থিত এই ৫০জনকে যে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে আপনারা এ জেলার মেধাবী সন্তান। আপনারাই দেশ গড়তে সহায়ক ভুমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ করে দিয়ে তাদেরকে নতুনভাবে বড় হওয়ার যে স্বপ্ন দেখালো আজকের অনুষ্ঠানের মধ্যমণি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং(প্রা:) লি এর ব্যাবস্থাপনা পরিচালক, শিক্ষানুরাগী শিল্পপতি বশির আহমেদ তা অভাবনীয় এবং প্রশংসার দাবীদার। দেশের সকল বিত্তবানদের এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি আহ্বান জানান।

ব্যারিষ্টারী পড়তে লন্ডন যাওয়া লাগে উল্লেখ করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আজকের এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যে সবার আগে ব্যারিষ্টারী পড়তে চান তাকে লন্ডনে পড়াশোনার ব্যবস্থা করবো আমি এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজনকারী। এছাড়াও আজকের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদেরকে বড় হয়ে তাদের মেধা ও দক্ষতাকে এ দেশের উন্নয়নের কাজে লাগাতেও আহ্বান জানান।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং(প্রা:) লি এর ব্যাবস্থাপনা পরিচালক, শিক্ষানুরাগী শিল্পপতি বশির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. এর চেয়ারম্যান নারগিস আহমেদ, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ও লেখক নাজমুল হুদা, জাতীয় ক্রীড়া সংগঠক আমিরুল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার মহাসচিব রবিউল ইসলাম, ইবির ডেপুটি রেজিস্টার আব্দুর রশিদ মুক্তিযোদ্ধা আসকর আলি, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক ও খলিসাখুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মালিথা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোকিত আমলা সংগঠনের সমন্বয়ক হাফিজ আল আসাদ। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং(প্রা:) লি. এর পৃষ্ঠপোষকতায় ও ক্যারিয়ার কেয়ার ডট কম ও ‘আলোকিত আমলা’র সহযোগিতায় জেলার কুষ্টিয়ার ৬টি উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অস্বচ্ছ্ল পরিবারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তার জন্য ১০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং(প্রা:) লি: এর ব্যাবস্থাপনা পরিচালক, শিক্ষানুরাগী শিল্পপতি বশির আহমেদ বলেন, এই আমলা গ্রামে আমার কৈশর, যৌবন কেটেছে।কয়েক বছর আগেও এই আমলা এরকম ছিলো না।আমার খুব ভালো লাগে এখানে আসলে। সত্যি আমলা আলোকিত হয়ে উঠছে, বদলে গেছে।

অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য আমি কাজ করবো। শিক্ষা প্রসারে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন। আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি কে ট্রাষ্টে পরিণত করতে চাই। স্বাস্থ্য-শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। আমি মানবকল্যাণের জন্য কাজ করে যাবো। অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, বাল্য বিয়ে দেবেন না। পড়ালেখা শেখাবেন। মানুষের মতো মানুষ করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমলায় শিক্ষবৃত্তি প্রদানকালে ব্যারিস্টার সুমন: তরুণদের নিয়ে আমি আশাবাদী

আপডেট টাইম : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১