ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বিষয়ে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ভেড়ামারায় চিত্রা ট্রেন বহালের দাবিতে রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে বিক্ষোভ দৌলতপুরে উচ্চমূল্য সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গোল্ডকাপে মালয়েশিয়া এক্সপ্রেসের দাপুটে জয়,হারল গোয়ালগ্রাম ধামইরহাটে আদিবাসীদের র‌্যালী,মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় আদিবাসী উড়াও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে আদিবাসী উড়াও সম্প্রদায়ের কারাম উৎসবে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুন-তরুনীদের সঙ্গে তাল মিলিয়ে নাচে-গানে মেতে উঠেছিল গোটা মাঠ। দিনব্যাপী তারা নিজস্ব সংস্কৃতিতে নাচ ও গানে মাতিয়ে রেখেছিলেন এলাকাবাসীকে।

উৎসবে নওগাঁ জেলাসহ আশপাশের কয়েক জেলা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরে দলবদ্ধভাবে নৃত্য পরিবেশন করে।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদ, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন,বাসদ নেতা জয়নাল আবেদীন মকুল মানবাধিকার কর্মী অনিক আসাদ, ইশরাত জাহান বিজু, জাতীয় আদিবাসী যুব পরিষদের নরেন পাহান প্রমুখ।

অপর দিকে ওইদিন উপজেলার ঐতিহাসিক নাটশাল মাঠে প্রধান অতিথি হিসেবে ২৬তম এ কারাম উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন। বিকেল সাড়ে ৪ টায় উপজেলা আদিবাসী পরিষদ সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব , উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল এ টি এম মাইনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, ভাইস্ধসঢ়; চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু,আদিবাসী নেত্রী রেবেকা সরেন প্রমুখ।

এর আগে সভা স্থলে আদিবাসী সম্প্রদায়ের নারী ও পুরুষরা তাদের এ অনুষ্ঠান উপলক্ষে কারাম গাছ ও ডাল পুজার আয়োজন করে। উত্তরাঞ্চলের দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার আদিবাসী সম্প্রদায়ের ২৩টি সাংকৃতিক দল এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিনভর নিজস্ব সংকৃতিতে বাদ্যযন্ত্র মাদল নিয়ে নাচ ও গান পরিবেশন করেন।

মাদলের তালে তালে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ নেচে-গেয়ে
মুখরিত করে রাখে গোটা এলাকা। সাম্প্রদায়িকতার সকল মতভেদ ভুলে এ
অনুষ্ঠানে এলাকার আদিবাসী সম্প্রদায়সহ অন্যান্য ধর্মের হাজার হাজার
মানুষ উপস্থিত থেকে এই আনন্দকে উপভোগ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় আদিবাসী উড়াও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

আপডেট টাইম : ০৫:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১