ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কর্মচারী শামীমকে হত্যার চেষ্টায়, রাজশাহীতে ঠিকাদারদের মানববন্ধন

কর্মচারী শামীমকে হত্যা চেষ্টায় জড়িতদের শাস্তির দাবীতে রাজশাহীতে ঠিকাদারদের মানববন্ধন।

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফ: রাজশাহীর পুঠিয়া উপজেলার দইপাড়া উচ্চ বিদ্যালয়ে ঠিকাদারের কর্মচারীকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজশাহীর প্রথম শ্রেণির ঠিকাদারদের সমন্বয়ে নগরীর গোরহাঙ্গা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বলা হয় পুঠিয়ার দইপাড়া উচ্চ বিদ্যালয়ে চারতলা নতুন ভবনের কাজ চলছে। রাজশাহীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে রাজশাহী কোর্ট এলাকার প্রথম শ্রেণির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আজিজুল ট্রেডার্স এই কাজ পান।

বক্তারা বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও তার লেলিয়ে দেয়া বাহিনী ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজারে নিকট একাধিকবার চাঁদা নেন। ম্যানেজার তা ভিডিও করে রাখেন। চলতি মাসের ৯ তারিখ আবারও প্রধান শিক্ষক ও তার বাহিনী টাকা দাবী করেন। সেদিন টাকা না পেয়ে পরের দিন আবারও ম্যানেজার সেলিমের নিকট চাঁদা দাবী করলে তিনি টাকা দিতে অস্বীকার করলে প্রধান শিক্ষক ও তার বাহিনী ম্যানেজর ও কর্মচারীর উপর অতর্কিত হামলা চালায়।

এই হামলায় কর্মচারী শামিম নামের একজন গুরুত্বর আহত হন। এসময়ে শামীমকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ নিয়ে সেলিম পুঠিয়া থানায় একটি মামলা করেন। বক্তারা বলেন, সরাকরী কোন কাজে চাঁদা দেয়া যাবেনা বলে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এই চাঁদার দাবী এবং মারপিটের কারনে কাজ বন্ধ রয়েছে। এতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

সেইসাথে সরকারী অর্থ অপচয় হচ্ছে বলে জানান তারা। তারা আরো বলেন, মামলা হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। উপস্থিত ঠিকাদার ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দ্রুত আসামীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন।

এসময়ে ঠিকাদরী প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স আজিজুল ট্রেডার্স, মেসার্স এ তাহের কন্সট্রাকশন, মেসার্স মুন এন্টাপ্রাইজ, শিমুল রাকা ট্রেডার্স, মেসার্স আসিফ কনস্ট্রটাকশন, সাহিনা এন্টারপ্রাইজ, লিটন এন্টারপ্রাইজ ও মেসার্স এইচ.এম. এস এন্টারপ্রাইজসহ অন্যান্য ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং প্রতিনিধিগণ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পদাক হুমায়ুন রেজা জেনু, সহ-সভাপতি আজিজুল হক বাঙ্গালী ও নাসির উদ্দিনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

কর্মচারী শামীমকে হত্যার চেষ্টায়, রাজশাহীতে ঠিকাদারদের মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১